Skip to main content

Posts

Showing posts from August, 2019

আমার বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধের গল্প

ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষায় ২০১২-২০১৩ সেশনে ২য় স্থান অর্জন করেছিলাম।আমার গল্পটা সংক্ষেপে তুলে ধরব যাতে এথেকে কেউ উপকৃত হতে পারে। মহান আল্লাহর সাহায্য তো অবশ্যই ছিল। এজন্য আলহামদুলিল্লাহ । আমার গল্পের শুরুটা হয়ে ছিল অনেক আগে থেকে। এসএসসি ও এইচএসসি তে গোল্ডেন জিপিএ ৫.০০ পেয়েছিলাম। যা গল্পের শেষটাকে (Climax) সম্ভবপর, অধিক আনন্দময় ও সৌন্দর্যমন্ডিত করেছে । আমাকে বড় সাফল্য দিয়েছে। এখন আমি কয়েকটি পয়েন্ট তুলে ধরব যা আমার সাফল্য কে ত্বরান্বিত করেছে বলে মনে করি। এসএসসি ও এইচএসসিতে (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ) ভাল ফলাফলঃ প্রত্যেক ভার্সিটিতেই মাধ্যমিকে ও উচ্চ  মাধ্যমিকের জিপিএর উপর কম বেশি স্কোর বা নম্বর থাকে। যেমনঃ ঢাকা ভার্সিটিতে ৮০ নম্বর থাকে।সুতরাং স্পষ্টতই আমি এ দিকে অনেক এগিয়ে ছিলাম। যাদের এ দুটিতে ভাল ফলাফল রয়েছে তাদের অভিনন্দন।তবে মনে রাখতে হবে "You have to keep up your efforts till the last moment. Do not celebrate too early." আর যাদের এ দুটিতে জিপিএ কম তারা হতাশ হইয়ো না।  কম জিপিএ নিয়ে চান্স পাওয়ার অনেক উদাহরন রয়েছে। দুদলকেই বলি ভর্তি পরীক্...

Quoted from a book: 2 (বই থেকে নেয়া : 2) দিবারাত্রির কাব্য (মানিক বন্দোপাধ্যায়)

"শরীর ভাল রাখার চেয়ে বড় কাজ মানুষের নাই। শরীর ভাল না থাকলে মানুষ ভাবুক হয়, দুঃখ বেদনা কল্পনা করে, ভাবে জীবনটা শুধু ফাঁকি ।" "বদহজম ও ভালবাসার লক্ষণগুলি যে একরকম তা বোধহয় তুই জানিস নে?" "সুখ ? নাই বা রইল সুখ! সুখ দিয়ে কি হবে? সুখ তো শুঁটকি মাছ! জিভকে ছোটলোক না করলে স্বাদ মেলে না । সুখ স্থান জুড়ে নেই, প্রেম দিয়ে ভরে নাও, আনন্দ দিয়ে পূর্ণ কর। সুবিধা কত! " "আমরা প্রসব করি ভগবানের কবিতাকে, তার তুলনায় তোমাদের কবিতা ইয়ার্কি ছাড়া আর কি?" "নিজের ব্যবসার কথা বলতে পেলে সকলেই খুশি হয়।"

Quoted from a Book : 1 (বই থেকে নেয়া : 1) : আজ হিমুর বিয়ে (হুমায়ুন আহমেদ)

"A single individual can achieve no noble objective". " ঢোল এবং স্ত্রী এই দুই শ্রেণিকে সবসময় মারের উপর রাখতে হবে।" "Get lost you idiot " - "অহে গর্দভ হারিয়ে যাও।" "মেয়েদের একটা স্বভাব - একবার কোন কারণে যদি মুগ্ধ হয়ে যায় তাহলে সে মুগ্ধ হতেই থাকে। ছেলেরা মুগ্ধ হতে চায় না।কোনো কারণে মুগ্ধ হয়ে গেলে প্রাণপণ চেষ্টা করে মুগ্ধতা কাটিয়ে উঠতে ।" "একদল আনন্দ পেলে আরেক দলকে সেই পরিমাণ নিরানন্দের ভিতর দিয়ে যেতে হবে।" "জগাখিচুড়ি - জগন্নাথের মন্দিরে রোজ নানান পদ মিলিয়ে খিচুড়ি রান্না হতো । সেখান থেকেই আসছে জগাখিচুড়ি।" "এই চলো না বৃষ্টিতে ভিজি চল না কন্যা যাই ছাঁদে । আজ আমরা বৃষ্টিবন্দি ভালবাসার অপরাধে।" (লেখার তারিখঃ ২১ জানুয়ারী ২০১৯)  

Bengali Poems (!) by Mohammad Hossain Ali

কাঠগোলাপ কাঠগোলাপের শুভ্রতায় তোমার হৃদয় ভরে উঠুক  তোমার খোঁপার ফুল আমার হৃদয় আঙ্গিনায় সুঘ্রাণ  ছড়াক। ভুলে গেছি ক্ষমা চাইতে রাতের প্রথম প্রহরে কখনোবা রাত জেগে  চলত নীরব নির্মোহ এক পাক্ষিক প্রেম বার্তাযন্ত্রে ভাবের চালাচালি খোঁজ খবর স্বান্তনা উৎসাহ প্রশংসা কেটে যেত সময় জাগল প্রেম দূর্বলতা হৃদয়ে তোমার হ্যাঁ আরো আগেই বন্ধ হত যদি সেই দুরপ্রেম কখনো দেখিওনি তোমায় প্রেম তো ছিল না ছিল নারীর দূরসংগ। সুযোগসন্ধানী নিষ্ঠাহীন আবেগ এর প্রস্ফুটন। মনের অজান্তে হলেম প্রতারক। না!  বুঝেছি আসলে অনেক পরে। কেমন বোকাটে আমি। সেই মিলনহীন বিচ্ছদেরও প্রায় দু বছর পর যখন নিরূপায় হয়ে লিখছি। ক্ষমা করো আমায়। উত্তরের অপেক্ষায় থাকব না। বিবাহিত ব্যাচেলর ডেজ হালকা হালকা বৃষ্টিতে কাকভেজা হয়ে কোন এক বিকেলে বাসায় ফেরা অথবা রাতে হন্তদন্ত হয়ে ব্যাগভর্তি লাউ ও কুমড়ার ভার  নতুবা পরের দিনের জন্য ডিম ও ডালের  শর্টকাট পরিকল্পনা বিকেলের অথবা রাতের রাস্তায় চলমান দীর্ঘদেহী দীর্ঘশ্বাস ক্যাম্পাসে সন্তানতূল্য নবীন স্বপ্ন এতগুলা কোর্স একসাথে সাথে আবার গবেষক হওয়ার দিবাস্বপ্ন ক্লাসে ঢুকার আগে বই য়ের মাঝে ক্ষণিক...