"শরীর ভাল রাখার চেয়ে বড় কাজ মানুষের নাই। শরীর ভাল না থাকলে মানুষ ভাবুক হয়, দুঃখ বেদনা কল্পনা করে, ভাবে জীবনটা শুধু ফাঁকি ।"
"বদহজম ও ভালবাসার লক্ষণগুলি যে একরকম তা বোধহয় তুই জানিস নে?"
"সুখ ? নাই বা রইল সুখ! সুখ দিয়ে কি হবে? সুখ তো শুঁটকি মাছ! জিভকে ছোটলোক না করলে স্বাদ মেলে না । সুখ স্থান জুড়ে নেই, প্রেম দিয়ে ভরে নাও, আনন্দ দিয়ে পূর্ণ কর। সুবিধা কত! "
"আমরা প্রসব করি ভগবানের কবিতাকে, তার তুলনায় তোমাদের কবিতা ইয়ার্কি ছাড়া আর কি?"
"নিজের ব্যবসার কথা বলতে পেলে সকলেই খুশি হয়।"
Comments
Post a Comment