Skip to main content

আমার বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধের গল্প

ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষায় ২০১২-২০১৩ সেশনে ২য় স্থান অর্জন করেছিলাম।আমার গল্পটা সংক্ষেপে তুলে ধরব যাতে এথেকে কেউ উপকৃত হতে পারে। মহান আল্লাহর সাহায্য তো অবশ্যই ছিল। এজন্য আলহামদুলিল্লাহ । আমার গল্পের শুরুটা হয়ে ছিল অনেক আগে থেকে। এসএসসি ও এইচএসসি তে গোল্ডেন জিপিএ ৫.০০ পেয়েছিলাম। যা গল্পের শেষটাকে (Climax) সম্ভবপর, অধিক আনন্দময় ও সৌন্দর্যমন্ডিত করেছে । আমাকে বড় সাফল্য দিয়েছে। এখন আমি কয়েকটি পয়েন্ট তুলে ধরব যা আমার সাফল্য কে ত্বরান্বিত করেছে বলে মনে করি।

এসএসসি ও এইচএসসিতে (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ) ভাল ফলাফলঃ

প্রত্যেক ভার্সিটিতেই মাধ্যমিকে ও উচ্চ  মাধ্যমিকের জিপিএর উপর কম বেশি স্কোর বা নম্বর থাকে। যেমনঃ ঢাকা ভার্সিটিতে ৮০ নম্বর থাকে।সুতরাং স্পষ্টতই আমি এ দিকে অনেক এগিয়ে ছিলাম। যাদের এ দুটিতে ভাল ফলাফল রয়েছে তাদের অভিনন্দন।তবে মনে রাখতে হবে "You have to keep up your efforts till the last moment. Do not celebrate too early." আর যাদের এ দুটিতে জিপিএ কম তারা হতাশ হইয়ো না।  কম জিপিএ নিয়ে চান্স পাওয়ার অনেক উদাহরন রয়েছে। দুদলকেই বলি ভর্তি পরীক্ষায় ভাল করতে হবে। তবে এখন যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যায়ে আছ তাদের মনে রাখা উচিত যে তোমার ভার্সিটি ভর্তির যুদ্ধ বা দৌড়টা শুরূ হয়ে গেছে।

সময়ের সদ্ব্যবহারঃ

কোচিং এর কাছেই বাসা ছিল। ট্রাফিক জ্যামে ঘণ্টা ঘণ্টা সময় নষ্ট হত না। একটা Dumbphone/Feature Phone ছিল। ফেসবুক, ইউটিউব  ইত্যাদি ব্যবহারের সুযোগ ছিল না। মেসে থাকতাম। বাজার বা রান্নার ঝামেলা ছিল না।  Group study র নামে আড্ডা দিতাম না।

মুখস্থ বর্জন করাঃ

আমি ছোটবেলা থেকেই মুখস্থ বিদ্যা বর্জন করতাম। সবকিছু বুঝে বুঝে পড়ার চেষ্টা করতাম। বুঝে পড়লে বেশি স্থায়ী হয়।  এভাবে পড়লে ভিত (Basic) মজবুত ( Strong) হয়। যা খুবই জরুরি।
হ্যাঁ শব্দার্থ ও কিভাবে বেশিদিন মনে থাকে তার জন্য টেকনিক ফলো করতাম। শব্দের অর্থ
ও ব্যবহার পরিষ্কারভাবে জানার চেষ্টা করতাম। প্রত্যেক টা শব্দের অর্থ অক্সফোর্ড
 ডিকশনারি থেকে দেখে নিতাম। আগে শেখা শব্দগুলো রিভিশন দিয়ে তারপর নতুন শব্দ শিখতাম ।

রূটিন মাফিক পড়াশোনাঃ

কখোন কি পড়বো তা ঠিক না থাকলেও কোন বিষয়ে প্রতিদিন ন্যুনতম কত ঘণ্টা পড়বো তা মেনে চলতাম। আমার টাইম বন্টন টা এমন ছিলঃ 

বিষয়
প্রতিদিন সময় (কমপক্ষে)
ইংরেজি
৫ ঘণ্টা
হিসাববিজ্ঞান
৩ ঘণ্টা
ম্যানেজমেন্ট
২ ঘণ্টা
বাংলা
২ ঘণ্টা
সর্বমোট
১২ ঘণ্টা

প্রতিদিন কমপক্ষে ১২ ঘণ্টা পড়ার চেষ্টা করতাম।

স্টাডি ম্যাটেরিয়ালঃ

আমি একটা কোচিং এ ভর্তি হয়েছিলাম (সাইফুরস)। মূলত তাদের দেয়া লেকচার শিট, বই, শিক্ষকদের সাজেসটেড অতিরিক্ত ম্যাটেরিয়াল পড়তাম। বাংলার জন্য অতিরিক্ত নবম দশম শ্রেণির ব্যাকরণ বই , হিসাববিজ্ঞানের জন্য RABS , ইংরেজির জন্য ADROIT  পড়েছিলাম। তাছাড়া শেষের দিকে UCC র সাজেশন গুলা দেখেছিলাম।

শীট ও বই রিভিউ /রিভিশনঃ

সিলেবাস একবার শেষ হওয়ার পর একি বিষয় কয়েকদিন পড়ে রিভিউ করতাম যাকে ছাড়ানো বলে থাকি আমরা।যেমন টানা কয়েকদিন যাবত বাংলা সাহিত্য ও ব্যাকরণ অংশের সব ম্যাটেরিয়াল শেষ করার টার্গেট নিতাম। এভাবে প্রত্যেক সাবজেক্ট কয়েকবার রিভিউ করেছিলাম পরীক্ষার পূর্বে।

পরীক্ষার সময়ের কৌশলঃ 

অনেক সময় অনেক ভালো প্রস্তুতি নিয়েও পরীক্ষায় কৌশলের অভাবে অনেকে ভাল করতে পারে না।  ঠাণ্ডা মাথায় পরীক্ষা দেয়া চাই। এজন্য আগের রাতে সব প্রয়োজনীয় জিনিস গুছিয়ে রাখা, সকাল সকাল বের হওয়া জরুরি। উত্তরপত্র ধীরে সুস্থে পূরণ করেছিলাম। তাছাড়া প্রথমে কমন ও সন্দেহাতীতভাবে সঠিক উত্তর করার পর আনকমন ও একেবারে অজানা বা দুরূহ প্রশ্ন সমাধানের চেষ্টা করা। পারত পক্ষে কোন অংশ ছেড়ে না দেয়াই ভালো। তবে নেগেটিভ মারকিং এর বিষয়টা মাথায় রাখা গুরুত্বপূর্ণ। তাই মডেল টেস্ট ও প্রচুর প্র্যাকটিস করা উচিত পরীক্ষার আগে।
 
সবশেষে কয়েকটা কথাঃ 

বর্তমানে ভর্তি পরিক্ষার বিষয় ও মানবন্টনে কাঠামোগত কিছু পরিবর্তন আনা হয়েছে (যেমন লিখিত ও এমসিকিউ অংশ ইত্যাদি) এসব বিষয় মাথায় রেখে অভিজ্ঞদের (কোচিং এর শিক্ষক, ইউটিউব ভিডিও বা অন্যান্য ইন্টারনেট রিসোর্স, পরিচিত ভার্সিটি পড়ুয়া) গাইডলাইন মেনে ভালোভাবে প্রস্তুতি নাও। ভালো জায়গায় ই চান্স হবে । ইনশাআল্লহ। 
কোচিং করতেই যে হবে এমন না। কিন্তু করা উত্তম। আসলে কোচিং এর শিক্ষক রা যে টেকনিক শিখায় ও গাইডলাইন দেয়, যে  competitive environment দেয় এইগুলা উপকারী। পড়তে হবে নিজেকেই। এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ । ( তবে এখন ইউটিউবেও অনেক রিসোর্স পাওয়া যায়। অনলাইনে ই মডেল টেস্ট দেয়া যায়। একান্ত অপারগ না হলে ফ্রি জিনিসের উপর ভরসা না করাই উচিত)
সবশেষে বলব যে সময়কে কাজে লাগাও। কৌশলী হও। আল্লাহর কাছে সাহায্য চাও। জয় আসবে। ইনশাআল্লহ।



Comments

Popular posts from this blog

The Language Movement: A summary of its Significance for Bangladesh

The Language Movement The language movement is a very significant event in the history of Bangladesh. It is actually a series of events regarding the issue of what would be the status of Bangla/Bengali language in the newly formed Pakistan in 1947. How language movement paved the way to the independence of Bangladesh? The movement played a great role in subsequent independence of Bangladesh in 1971 in a number of ways. First, The language issue had huge economic implications for Bengalis ( See the related article on BBC Bangla ). If only Urdu was made the national language of Pakistan, the Bengalis of East Pakistan would lag behind in terms of government jobs in different sectors including defense forces. The Bengali Muslims supported the cause of Pakistan for their economic freedom and development. The insistence of Urdu by the rulers disappointed the Bengali people from the very outset. The culturally oppressive decision by the central government led to form and strengthen the langua...

সুখের রহস্য উন্মোচনঃ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দীর্ঘতম গবেষণা প্রকল্পের গল্প

জীবনে সুস্বাস্থ্য ও সুখ কিসের উপর নির্ভর করে? অথবা ভবিষ্যতে সর্বোচ্চ সুখী হতে হলে কি কি বিষয়ে সময় ও শ্রম দিতে হবে? এ প্রশ্নের উত্তর জানা খুব কঠিন। কারণ তাহলে কিছু সংখ্যক মানুষকে তাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত  স্টাডি করতে হবে বা অবজারভেশনে রাখতে হবে। বিভিন্ন পর্যায়ে তার সিদ্ধান্ত গ্রহণ, কাজকর্ম , শারীরিক ও মানসিক অবস্থা, পারিবারিক ও বৈবাহিক অবস্থা ইত্যাদি সম্পর্কে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে তার সুখ-দুঃখ, সুস্বাস্থ্য বা খারাপ স্বাস্থ্য ইত্যাদির সত্যিকার কারণ বের করা যাবে। তবে এই ধরণের গবেষণা খুবই দুর্লভ। হয়ত রিসার্চ ফান্ডিং থাকে না, গবেষকদের মৃত্যু হয়ে যায়, অথবা তাদের লক্ষ্যে পরিবর্তন আসে। তা না করে যদি অতীত সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তাহলে গবেষণার নির্ভরযোগ্যতা কমে যাবে।  কেননা মানুষ অতীতকে পরিপূর্ণভাবে বা সম্পূর্ণভাবে মনে রাখতে পারে না। বরং তার বর্ণনায় এমন কিছু যোগ হবে যেগুলো ঘটেনি। অথবা থাকবে কিছু বিয়োজন। মোটকথা মানুষের অতীতের বর্ণনা হবে পরিবর্তিত বা মডিফাইড।  তাই কষ্টকর  ও ব্য্যবহুল হলেও প্রথম পদ্ধতিই বেছে নিয়েছেন হার্ভার্ডের একটি গবেষক দল। প্রায় ৭৫ বছর ধরে তার...

Extracting Text from images in Photos App (Google)

Steps in using Photos app to extract text from images using Google Photos App. 1. Have an image having text in your Gallery/Photos (Google) App (through capturing by camera, downloading from different websites, taking screenshots). 2. Open Photos App. Open the image by going to Photos option or Library option. 3. Click on the pop up box titled " Copy text from image" or click on the Lens button. The text will be identified.  4. Select the full/required text by clicking on the select all option or manually selecting required partial text.  5. Copy the selected text and paste somewhere else (Facebook, Messenger, notes etc.) after checking accuracy (which may vary for some reasons). You may require some editing before final use of the text. You must have internet connection to avail this feature. This feature also help find similar images in the internet.