কাঠগোলাপ
কাঠগোলাপের শুভ্রতায় তোমার হৃদয় ভরে উঠুক
তোমার খোঁপার ফুল আমার হৃদয় আঙ্গিনায় সুঘ্রাণ ছড়াক।
ভুলে গেছি ক্ষমা চাইতে
রাতের প্রথম প্রহরে কখনোবা রাত জেগে
চলত নীরব নির্মোহ এক পাক্ষিক প্রেম
বার্তাযন্ত্রে ভাবের চালাচালি
খোঁজ খবর স্বান্তনা উৎসাহ প্রশংসা
কেটে যেত সময় জাগল প্রেম দূর্বলতা
হৃদয়ে তোমার
হ্যাঁ আরো আগেই বন্ধ হত যদি সেই দুরপ্রেম
কখনো দেখিওনি তোমায়
প্রেম তো ছিল না ছিল নারীর দূরসংগ।
সুযোগসন্ধানী নিষ্ঠাহীন আবেগ এর প্রস্ফুটন।
মনের অজান্তে হলেম প্রতারক।
না! বুঝেছি আসলে অনেক পরে। কেমন বোকাটে আমি।
সেই মিলনহীন বিচ্ছদেরও প্রায় দু বছর পর
যখন নিরূপায় হয়ে লিখছি।
ক্ষমা করো আমায়।
উত্তরের অপেক্ষায় থাকব না।
বিবাহিত ব্যাচেলর ডেজ
হালকা হালকা বৃষ্টিতে কাকভেজা হয়ে কোন এক বিকেলে বাসায় ফেরা
অথবা রাতে হন্তদন্ত হয়ে ব্যাগভর্তি লাউ ও কুমড়ার ভার
নতুবা পরের দিনের জন্য ডিম ও ডালের শর্টকাট পরিকল্পনা
বিকেলের অথবা রাতের রাস্তায় চলমান দীর্ঘদেহী দীর্ঘশ্বাস
ক্যাম্পাসে সন্তানতূল্য নবীন স্বপ্ন
এতগুলা কোর্স একসাথে সাথে আবার গবেষক হওয়ার দিবাস্বপ্ন
ক্লাসে ঢুকার আগে বই য়ের মাঝে ক্ষণিকের ডুব
ফিরে এসে তৃপ্তি মেশানো ছটফট ছোটাছুটি
আগে লাঞ্চ না নামায আগে
কেউবা এল এটেন্ডেন্স এসাইন্মেন্ট এর জন্য
বোকা প্রশ্ন বিনিময়ে সহাস্য বকুনি বা তাচ্ছিল্য
শেষে আমারই কম্প্রোমাইজ।
( 6 August 2022)
বৃষ্টি মানে
বৃষ্টি মানে
আধখোলা জানালা পানে
উদাস হয়ে তাকানো
কিছু একাকী গাওয়া গান
মেহগনির গাঢ় সবুজে
সৌন্দর্য কিংবা কাব্যের খোঁজে
অপলক তাকিয়ে থাকা
দূরের নারিকেল গাছ
দোতলা বাসা গুলোর উপর দিয়ে দেখা।
অথবা একলা ভিজতে থাকা রশি-তার
মাঝে মাঝে সাথে ভেজা সঙ্গী।
কখনো উপেক্ষা করে অন্তর্জালে হারানো
কি নিদারুণ মোহ-লালসা।
(3 August 2022)
তুমি
ওদিকে তুমি বহুদূরে
ব্যবহারিক নামক বুল্ডোজারে পিষ্ট
যেন নিরন্তর আঘাত।
কিছু বিদ্যা ব্যবসায়ী
হয়ত অন্যকে অসুখী দেখে সুখী।
অথবা নেই কোন কিছু, শুধু হাহাকার
ওদের এমন দিনের জন্য এরূপ নিরন্তর অপেক্ষা।
আর তোমার তো বিদ্যার প্রমাণপত্র
সেটা যে করেই হোক। বেড়ে যায় অপেক্ষা।
ফুরিয়ে যায় সময় যা হত সোনালী।
--------
রঙিন এ পরিবেশের
মাঝে বিবর্ণ ও জীর্ণ একটি কুটির
তার মাঝে রয়েছি আমি
না জানি থাকব আরও কত দিন!
(27 January 2019)
যেন দীর্ঘশ্বাসগুলো কিছু বলতে চাইছে
লিখতে চাইছে কিছু গাঁথা
এগুলো আসলে আমার হাতে
দেয় কলম তুলে
হচ্ছে তাই লিখতে
এই কবিতাখানি।
(৩০ জানুয়ারী ২০১৯)
শুকরিয়া হে রব
তুমিই দিয়েছ সব
তুমিই দিয়েছ আহার্য
দিয়েছ তুমিই এ অধমকে বস্ত্র
সকল স্তুতি সমর্পিত হয়
তোমারি জন্য হে দয়াময়।
(৩১ জানুয়ারি ২০১৯)
মনের কথাটা এতদিনে বলাই হত
যদি কেউ সাহস দিত।
(১৭ ফেবরুয়ারি ২০১৯)
দিন যে কিভাবে যায়
বুঝে উঠাই দায়।
(২৪ মে ২০১৯)
এই ধ্বংসের দুয়ারে
চাই না রয়ে দাঁড়াতে
তবু কেনো বারে বারে
একই ভূত চেপে ধরে
না না এযে ভালো থাকা নয়
একে যদি হতে দেয়া হয়
নিঃস্ব হবে তুমি একাই
অন্য কেহ নয়।
(07 August 2019)
মাঝে বিবর্ণ ও জীর্ণ একটি কুটির
তার মাঝে রয়েছি আমি
না জানি থাকব আরও কত দিন!
(27 January 2019)
যেন দীর্ঘশ্বাসগুলো কিছু বলতে চাইছে
লিখতে চাইছে কিছু গাঁথা
এগুলো আসলে আমার হাতে
দেয় কলম তুলে
হচ্ছে তাই লিখতে
এই কবিতাখানি।
(৩০ জানুয়ারী ২০১৯)
শুকরিয়া হে রব
তুমিই দিয়েছ সব
তুমিই দিয়েছ আহার্য
দিয়েছ তুমিই এ অধমকে বস্ত্র
সকল স্তুতি সমর্পিত হয়
তোমারি জন্য হে দয়াময়।
(৩১ জানুয়ারি ২০১৯)
মনের কথাটা এতদিনে বলাই হত
যদি কেউ সাহস দিত।
(১৭ ফেবরুয়ারি ২০১৯)
দিন যে কিভাবে যায়
বুঝে উঠাই দায়।
(২৪ মে ২০১৯)
এই ধ্বংসের দুয়ারে
চাই না রয়ে দাঁড়াতে
তবু কেনো বারে বারে
একই ভূত চেপে ধরে
না না এযে ভালো থাকা নয়
একে যদি হতে দেয়া হয়
নিঃস্ব হবে তুমি একাই
অন্য কেহ নয়।
(07 August 2019)
বিঃদ্রঃ আগে নিজেকে কবি না ভাবলেও দু একলাইন লিখার পর কবিতা হয়েছে মনে করতাম । কিন্তু আব্দুল্লাহ মাহমুদ নজীব ভাইয়ের তারাফুল বইয়ে কবিতা সম্পর্কে কিছু লেখা পড়ে এখন আর এগুলো কবিতা মনে হয় না।
Comments
Post a Comment