ইংরেজিতে অনর্গল ও শুদ্ধভাবে কথা বলতে হলে যা যা করতে হবেঃ
- ইংরেজিতে চিন্তা করার অভ্যাস গড়ে তোলাঃ আমরা বিদেশি ভাষা হিসেবে ইংরেজিতে যারা কথা বলি তারা প্রথমে মস্তিষ্কে বাংলায় বক্তব্য তৈরি করি ও পরে সেখানেই বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করি, যার ফলে ইংরেজিতে কথা বলতে সময় বেশি লাগে, কথার গতি কমে যায়। এক্ষেত্রে করণীয় হচ্ছে ইংরেজিতেই চিন্তা করার অভ্যাস তৈরি করা।
- প্রচুর চর্চা করাঃ অনর্গল ও দ্রুত ইংরেজিতে কথা বলতে হলে প্রচুর চর্চা করতে হবে। নিজে নিজে আয়নার সামনে ও অন্য কারো সাথে যেমনঃ বন্ধু, রুমমেট, পরিবারের সদস্যাবা অন্য কোন পার্টনার।
- গ্রামার শেখাঃ ইংরেজি ব্যাকরণ না হলে বাক্যগঠনে কিছু ভুল হতে পারে। বিশেষ করে বাক্যের মৌলিক গঠন, বিভিন্ন ক্রিয়ার কালে বাক্যের গঠন ইত্যাদি সম্পর্কে ধারণা থাকা জরুরি।
- ভোকাবুলারি শেখাঃ নতুন শব্দ তো শিখতেই হবে তাই না? বাংলায় ব্যবহৃত কোন শব্দের ইংরেজি প্রতিশব্দ না জানলে তো আটকে যাবেন। টেক্সটবুক, পত্রিকা ইত্যাদি পড়া ও ইংরেজি শোনার সময় কোন নতুন/অপরিচিত শব্দ এলে তার অর্থ খুঁজে বের করতে হবে। একই শব্দের অর্থ কয়েকবার দেখা হলে ও বাস্তবে ব্যবহার করা হলে সেটার অর্থ মনে গেথে যাবে। এভাবে আস্তে আস্তে অনেক শব্দের অর্থ জানা হয়ে যাবে।
Comments
Post a Comment