রাসুলুল্লাহ সঃ এর ঘটনাবহুল জীবনীতে এমন অনেক ঘটনা আছে যেগুলো বর্তমানে বহুল আলোচিত বিষয় 'ইমোশনাল ইন্টেলিজেন্স ' এর আলোচনায় উৎকৃষ্ট উদাহরণ হতে পারে। অন্যভাবে যদি বলি 'আবেগীয় বুদ্ধিমত্তা' নামে যে দক্ষতাটি আধুনিক বিশ্বে অনেক গুরুত্ব পাচ্ছে, সেটিকে মুহাম্মাদ সঃ এর জীবনে খোঁজার মাধ্যমে বিষয়টাকে মুসলিমদের মধ্যে আরো জনপ্রিয় করা, আরো সহজভাবে তুলে ধরা যায়।
এ বইতে মনে হচ্ছে আধুনিক আবেগীয় বুদ্ধিমত্তার যে ধারণা তা রাসুল সঃ এর জীবনের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ তার অনুসন্ধান করা হইছে। ভূমিকাতে রাসুল সঃ এর জীবনের কিছু ঘটনা আনা হইছে যা থেকে বোঝা যায় তিনি মানুষের আবেগ-অনুভূতির গুরুত্ব দিতেন এবং সে অনুযায়ী তাদের সাথে কথা বলতেন, প্রশ্নের জবাব দিতেন।
বইটা পড়লে মুসলিমদের যারা রাসুলুল্লাহ সঃ কে অনুসরণ করার চেষ্টা করে তারা ইমোশনাল ইন্টেলিজেন্স অর্জন ও প্রয়োগের দ্বীনী তাৎপর্য জানবে এবং তারা এটিকে দুনিয়াবী ফায়দার পাশাপাশি আখিরাতের সওয়াবের জন্যও গুরুত্বপূর্ণ মনে করবে।
Comments
Post a Comment