ChatGPT কি?
চ্যাটজিপিটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এর একটি টুল যা কোন প্রশ্ন করলে প্রায় রিয়েল মানুষের ন্যায় উত্তর দিতে পারে। এটা ব্যবহার করতে হলে এই ওয়েবসাইটে যেতে হবেঃ https://chat.openai.com/
এই ওয়েবসাইটে গিয়ে সাইন আপ ও সাইন ইন করে এর বেসিক ভার্সন ব্যবহার করা যায়। প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতে হলে সাবস্ক্রিপশন কিনতে হয়।
চ্যাটজিপিটি র সীমাবদ্ধতা
চ্যাঁটজিপিটি র কিছু সীমাবদ্ধতা আছে যেগুলো মনে রাখা উচিত। এটা দিয়ে লেখা যেকোন প্রবন্ধ কোন প্রকাশনায় ছাপানো বা ডিগ্রীর অংশ হিসেবে জমা দেয়া যাবে না কেননা এটা এআই দিয়ে লেখা কিনা তা ধরে ফেলা সম্ভব।
তাছাড়া এটি এমন কিছু লেখা বা তথ্য উপস্থাপন করতে পারে যা বিষয়টির সাথে সম্পর্কিত কিন্তু শিক্ষার্থীর এসাইনমেন্ট টপিকের সাথে সম্পর্কিত নাও হতে পারে। অথবা শিক্ষার্থী যে ক্রমানুযায়ী চায় বা সঠিক মনে করে সেরকমভাবে সাজানো নাও আসতে পারে। অথবা প্রয়োজনের চেয়ে কম বা বেশি লেখা উপস্থাপন করতে পারে।
তাই চ্যাটজিপিটির দেয়া উত্তর পরিক্ষার খাতায় বা এসাইনমেন্টে হুবহু কপি করলে ভুল হওয়ার বা ধরা পড়ার সম্ভাবনা থাকে। সুতরাং চ্যাটজিপিটি কে সহায়ক হিসেবে ভাবতে হবে, নিজের বিকল্প হিসেবে নয়। বুদ্ধি খাটিয়ে এটা থেকে ধারণা নিয়ে নিজের লেখা বা জ্ঞানজগত উন্নত করা সম্ভব।
লেখাপড়ায় চ্যাটজিপিটি র ব্যবহার
শুধু ইংরেজিতে প্রশ্ন করার দক্ষতা থাকলে যেকোন বিষয়ের সকল দিক এক জায়গায় এনে দিবে চ্যাটজিপিটি । চ্যাটজিপিটির ভাষা খুব স্ট্যান্ডার্ড, খুব বেশি জটিল ভাষা ব্যবহার করে না। খুব পরিশীলিত ভাষায় উত্তর দেয় এটি। যেন একজন দক্ষ ও স্মার্ট শিক্ষক। খুব সাজানো গোছানো উত্তর দেয়। উদাহরণ দেয় দরকারমত।
এসাইনমেন্ট /টার্ম পেপার / প্রবন্ধ লেখায় চ্যাটজিপিটি র ব্যবহারঃ
যেকোন লেখালেখিতে শিক্ষার্থীরা চ্যাটজিপিটি থেকে অনেক সহায়তা নিতে পারে। যেমনঃ 'শিক্ষাক্ষেত্রে চ্যাটজিপিটি ব্যবহারের সুবিধা ও সম্ভাবনা' এ বিষয়ে একটা লেখা লিখতে হলে, এরূপ একটা প্রশ্ন করা যায়ঃ "Generate an essay on the following topic: "Benefits and challenges of using ChatGPT in education"/ "Tell me some benefits a and challenges of using ChatGPT in education."
চ্যাটজিপিটি ব্যবহার করে কিভাবে রিসার্চ পেপার লেখার ক্ষেত্রে সাহায্য নেয়া যায়
স্ট্রাকচার/আউটলাইন অথবা অন্য সাজেশনঃ রিসার্চ পেপার এর যেকোন ধাপ সহজ করতে চ্যাটজিপিটি থেকে সাজেশন পাওয়া যায়। যেমন এবস্ট্রাক্ট দিয়ে দিলে চ্যাটজিপিটি টাইটেল সাজেস্ট করতে পারে।
ডাটা এনালিসিস এর ধাপ ও সফটওয়্যার এর মাধ্যমে এনালিসিস করাঃ ডাটা এনালিসিস সফটওয়্যার এর আদ্যোপান্ত এখান থেকে জেনে নিয়ে সহজেই ডেটা এনালিসিসে কাজে লাগানো যায়। কোন মডেল রান করতে কোন কমান্ড দিতে হবে, গ্রাফ চার্ট কোন কমান্ড দিতে হবে ইত্যাদি প্রশ্ন করলেই খুব সহজ ভাষায় বুঝিয়ে দেয়।
গবেষণা ধারণা বা বিষয়ের খোঁজঃ কোন ফিল্ড এর স্পেসিফিক সাবফিল্ড বলে দিলে এখানকার অলরেডি সম্পাদিত গবেষণার সামারি তুলে ধরে অর্থাৎ নিজে নিজে পেপার পড়ে সামারি করার দরকার নেই। যা থেকে সহজেই ঐ ফিল্ডের রিসার্চ গ্যাপ সম্পর্কে ধারণা করা যায়। তাছারাও সরাসরি রিসার্চ আইডিয়া দিতে বললে কোন ফিল্ডে গবেষণার আইডিয়া দিয়েও সহায়তা করতে পারে চ্যাটজিপিটি।
৮/২/২০২৩
Comments
Post a Comment