করোনা ভাইরাসের প্রাদুর্ভাব
হলো বিশ্বব্যাপী । প্রথম শণাক্ত হলো চীনের উহানে। পৃথিবী মনে হয় প্রথমবারের মত লকডাউন
(Lockdown) শব্দযুগলটির সাথে পরিচিত হলো। যা প্রথম শুরু হলো
চীনের উহানে। ভয়ংকর ও নতুন এ ভাইরাসজনিত রোগের ভাল কোন চিকিৎসা না থাকায় স্বল্পমেয়াদী
ও তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে লকডাউন ছাড়া বোধহয় ভাল ও বিকল্প কোন উপায়ও ছিলনা করোনাভাইরাস
বিস্তার ঠেকানোর।
তাই ভাইরাস বিস্তার বাড়ার
সাথে সাথেই প্রায় সবদেশে লকডাউন শুরু হল। শিক্ষাপ্রতিষ্ঠান, অধিকাংশ সরকারি ও অনেক
বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ হল বা “বাড়ি/বাসা থেকে কাজ”/ “Work from Home” এর ভিত্তিতে চলতে লাগলো। তাই মানুষের অবসরের ব্যাপ্তি
বেড়ে গেল। সেই সাথে বেড়ে গেল বিয়ের ধুম। এক্ষেত্রে
করোনাকালীন ও পরবর্তী অনিশ্চয়তার ফলে মানুষের বাস্তববোধ প্রভাবকের কাজ করেছে। ফলাফল
এই দাঁড়াল যে, এই কোভিডকালে বিয়ের সংখ্যা এত বেশি, বোধহয় কখনো এই একই সময়ব্যাপী এতসঙ্খ্যক
বিয়ে হয়নি।

114825710 © creativecommonsstockphotos | Dreamstime.com
Comments
Post a Comment