Skip to main content

Four Broad Emotional Intelligence Skills

আবেগীয় বুদ্ধিমত্তার চারটি গুরুত্বপূর্ণ উপাদান (Four Broad Emotional Intelligence Skills)


ব্যক্তিগত সক্ষমতা (Personal Competence)

আত্ব-সচেতনতা (Self-awareness)

এই মুহূর্তে আপনার মনের অবস্থা কি? এই মধ্যে আপনার মধ্যে আবেগের কোন ধরণ কাজ করছে ? তা কি আপনি বুঝতে পারেন ? বিভিন্ন পরিস্থিতিতে আপনার মধ্যে কি ধরণের আবেগ কাজ করে ? নিজের বিষয়ে এসব প্রশ্নের উত্তর যদি আপনার জানা থাকে তবে আপনি আত্বসচেতন। কোন জিনিস আপনাকে আনন্দ দেয় ও হাসায়, কখন আপনি দুঃখিত হন ও কাঁদেন ? বিভিন্ন পরিস্থিতিতে আপনার আবেগীয় আচরণ কতটা সঠিক ও যুক্তিযুক্ত তা আপনাকে ভাবতে হবে। 

যখন আপনি কোন চ্যালেঞ্জিং পরিস্থিতিতে (লক্ষ্য অর্জনে কঠিন বা অনতিক্রম্য বাধা, অনিশ্চয়তা ইত্যাদি) তখন কি অনুভব করেন, কেমন আচরণ করেন? বিভিন্ন ঘটনা (সফলতা, ব্যর্থতা, বিচ্ছেদ ইত্যাদি) ও ব্যক্তির ব্যবহারে আপনার অনুভূতি ও আচরণ কেমন হয়? নিজের আবেগকে ভালোভাবে বুঝার ও নিয়ন্ত্রণ করার জন্য এ প্রশ্নগুলোর উত্তর আপনাকে জানতে হবে।

আত্বসচেতনতা বা নিজের আবেগীয় আচরণ ভালোভাবে বুঝা সহজ নয়। এজন্য কাঠখড় পোড়াতে হয়। যখন আপনি নিজের আবেগের প্রতি সুচিন্তিতভাবে  খেয়াল রাখবেন তখন উত্তর দেয়া বা প্রতিক্রিয়া দেখানো থেকে বঞ্চিত হবেন। এটা আপনাকে মেনে নিতে হবে।  

আত্ব-ব্যবস্থাপনা (Self-management)

এক কথায় বলতে গেলে বিভিন্ন পরিস্থিতি বা লোকদের প্রতি আমাদের আবেগের বহিঃপ্রকাশকে নিয়ন্ত্রণ করা হল আত্ব-ব্যবস্থাপনা। এটি আত্ব-সচেতনতার পরের ধাপ। অন্যভাবে বলতে গেলে নিজের আবেগীয় আচরণ সম্পর্কে লব্ধ জ্ঞানকে এমনভাবে ব্যবহার করতে হবে যাতে আমাদের আচরণ পরিস্থিতির সাথে খাপ খায় (উদ্ভট না হয়) এবং ভাল ফলাফল দেয়। অথবা আমাদের আচরণ যেন নমনীয় (পরিস্থিতি বিচারে উপযুক্ত) ও ইতিবাচক হয়। 

সামাজিক সক্ষমতা (Social Competence)

সামাজিক সচেতনতা (Social-awareness)

অন্যদের আবেগ ও মনের অবস্থা বুঝাকে বলে সামাজিক সচেতনতা (Social-awareness)। অন্য মানুষদের সাথে, যেমনঃ পরিবারের অন্য সদস্য (স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাই-বোন, আত্বীয়-স্বজন), সহকর্মী, অধিনস্থ কর্মী, বস, আমাদের উঠাবসা করতে হয়। এ ক্ষেত্রে তাদের চিন্তা-ভাবনা, দৃষ্টিভঙ্গি, আবেগ-অনুভূতি সম্পর্কে ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ। কার্যকর যোগাযোগ ও সুসম্পর্কের জন্য এগুলো জানতে হবে। তাদের চিন্তা –ভাবনা ও অনুভব – অনুভূতি এক কিনা তা অনুধাবন করতে হবে।সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হলে দরকার শোনা ও পর্যবেক্ষণ। শুনতে হবে মনঃ সংযোগ দিয়ে । মনোযোগ দিয়ে অন্যদের কথা শোনা খবই কঠিন কাজ। এর জন্য এমন অনেক কাজ বাদ দিতে হয় যেগুলো আমরা সচরাচর খুব পছন্দ করি। অন্যরা যখন কথা বলে তখন আমরা মনোযোগ দিয়ে না শুনে ব্যস্ত হয়ে যাই তাকে কি উত্তর দিব সে নিয়ে চিন্তা করায়, সে কি যুক্তি দিবে তা আগে থেকেই অনুমান করায়, বা উপর্যুপরি কথা বলায়। অন্যদের চিন্তা ও অনুভূতি ভালো করে জানার জন্য তার প্রতি যথাযথ মনোযোগ দেয়ার গুণটি আসলে অনেকদিন ধরে চর্চা করে অর্জন করতে হয়। একদিনে এই অভ্যাস গড়ে উঠে না।

সামাজিক দক্ষতা বা সম্পর্ক ব্যবস্থাপনা (Relationship Management)

নিজের ও অন্যদের আবেগ ও আবেগীয় আচরণ সম্পর্কে জেনে অন্যদের সাথে সঠিক আচরণ করা ও সুসম্পর্ক গড়ে তোলাই হল সম্পর্ক ব্যবস্থাপনা বা সামাজিক দক্ষতা। আপনার সম্পর্ক ব্যবস্থাপনা দক্ষতা মূলত পূর্ববর্তী তিনটি দক্ষতার উপর নির্ভরশীল। অর্থাৎ আত্বসচেতন, সামাজিকভাবে সচেতন ও আত্বব্যবস্থাপনায় দক্ষ ব্যক্তিরা অন্যদের সাথে ব্যবহার/আচরণ দক্ষতার সাথে সুসম্পন্ন করতে পারে। স্পষ্ট ও নিঃসংকোচ যোগাযোগ ও পারস্পরিক সংঘাত ও মনোমালিন্য দূর করাও এর অন্তর্ভুক্ত। তাছাড়াও দীর্ঘদিন চেষ্টা করে অন্যদের সাথে গভীর বন্ধন ও সম্পর্ক গড়ে তোলাও এর মধ্যে পড়ে। যারা সম্পর্কের বৃত্ত গড়ে তুলতে পারে নানাভাবে এর আধ্যমে লাভবান হয়। অনেকসময় ব্যক্তিগতভাবে পছন্দনীয় নয়  এমন ব্যক্তির সাথেও একধরণের পেশাগত বা বাণিজিক সম্পর্ক গড়ে তুলতে হয় যা নানাভাবে কাজে দেয়। টেকসই সম্পর্ক গড়ে তুলতে হলে আগ্রহের সাথে চর্চা ও সম্পর্কের যত্ন নিতে হয়।

অন্যরা আপনার কথা কতটা মনোযোগ দিয়ে শুনবে, বুঝবে, গ্রহণ করবে ও মেনে নিবে তা নির্ভর করে তাদের সাথে আপনার সম্পর্কের উপর। অন্যদের সাথে বন্ধন যত দূর্বল, তাদেরকে আপনার কথা বা মতামত শোনানো ও মানানো ততটাই কঠিন। মানুষ যাতে আপনার কথা মনোযোগ দিয়ে শুনে ও মানে তার জন্য আপনাকে ‘সম্পর্ক ব্যবস্থাপনা’র কৌশল ও দক্ষতা কাজে লাগাতে হবে। অন্যদের সাথে সুসম্পর্কের চর্চা যত বেশি করবেন ততই লাভবান হবেন । এমনকি শক্ত ও অনমনীয় আপনার বশ হয়ে যাবে।  

Source: Md. Hossain Ali









Comments

Popular posts from this blog

The Language Movement: A summary of its Significance for Bangladesh

The Language Movement The language movement is a very significant event in the history of Bangladesh. It is actually a series of events regarding the issue of what would be the status of Bangla/Bengali language in the newly formed Pakistan in 1947. How language movement paved the way to the independence of Bangladesh? The movement played a great role in subsequent independence of Bangladesh in 1971 in a number of ways. First, The language issue had huge economic implications for Bengalis ( See the related article on BBC Bangla ). If only Urdu was made the national language of Pakistan, the Bengalis of East Pakistan would lag behind in terms of government jobs in different sectors including defense forces. The Bengali Muslims supported the cause of Pakistan for their economic freedom and development. The insistence of Urdu by the rulers disappointed the Bengali people from the very outset. The culturally oppressive decision by the central government led to form and strengthen the langua...

সুখের রহস্য উন্মোচনঃ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দীর্ঘতম গবেষণা প্রকল্পের গল্প

জীবনে সুস্বাস্থ্য ও সুখ কিসের উপর নির্ভর করে? অথবা ভবিষ্যতে সর্বোচ্চ সুখী হতে হলে কি কি বিষয়ে সময় ও শ্রম দিতে হবে? এ প্রশ্নের উত্তর জানা খুব কঠিন। কারণ তাহলে কিছু সংখ্যক মানুষকে তাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত  স্টাডি করতে হবে বা অবজারভেশনে রাখতে হবে। বিভিন্ন পর্যায়ে তার সিদ্ধান্ত গ্রহণ, কাজকর্ম , শারীরিক ও মানসিক অবস্থা, পারিবারিক ও বৈবাহিক অবস্থা ইত্যাদি সম্পর্কে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে তার সুখ-দুঃখ, সুস্বাস্থ্য বা খারাপ স্বাস্থ্য ইত্যাদির সত্যিকার কারণ বের করা যাবে। তবে এই ধরণের গবেষণা খুবই দুর্লভ। হয়ত রিসার্চ ফান্ডিং থাকে না, গবেষকদের মৃত্যু হয়ে যায়, অথবা তাদের লক্ষ্যে পরিবর্তন আসে। তা না করে যদি অতীত সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তাহলে গবেষণার নির্ভরযোগ্যতা কমে যাবে।  কেননা মানুষ অতীতকে পরিপূর্ণভাবে বা সম্পূর্ণভাবে মনে রাখতে পারে না। বরং তার বর্ণনায় এমন কিছু যোগ হবে যেগুলো ঘটেনি। অথবা থাকবে কিছু বিয়োজন। মোটকথা মানুষের অতীতের বর্ণনা হবে পরিবর্তিত বা মডিফাইড।  তাই কষ্টকর  ও ব্য্যবহুল হলেও প্রথম পদ্ধতিই বেছে নিয়েছেন হার্ভার্ডের একটি গবেষক দল। প্রায় ৭৫ বছর ধরে তার...

Main characteristics of the executive organ of the state of Bangladesh

Describe the main characteristics of the executive organ of the state of Bangladesh Every modern state has three basic pillars: executive, judiciary and legislature.  What Executive Is Executive is the part of a state that executes and enforces law. It exercises authority in and holds responsibility for governance of a state. The type, nature, and powers entrusted with the executive branch of the government are governed by the constitution of a country. There are different models of executive e.g. parliamentary, presidential models.  Executive of the State of Bangladesh The very first constitution adopted in Bangladesh was the Proclamation of Independence  which was subsequently replaced by   the Constitution of Bangladesh 1972 .   The current constitution of Bangladesh have evolved through a series of amendments of the 1972 constitution.  Bangladesh has followed both presidential and parliamentary models of executive throughout its history of about half a ...