স্মৃতিশক্তি কমে যাওয়ার অন্যতম কারণঃ
"প্রিয় উস্তায ওয়াকী'র কাছে করলাম অভিযোগ -
আমার স্মরণশক্তি কমেছে, কিভাবে সারবে এ রোগ?
তিনি বললেন, 'তুমি পাপ ছাড়ো'
এরপর তিনি বললেন আরো-
বৎস! ' ইলম হলো এক 'নূর' আল্লাহ তা'আলার!
পাপীদের দেয়া হয় না এই নূর উপহার!"
আমার স্মরণশক্তি কমেছে, কিভাবে সারবে এ রোগ?
তিনি বললেন, 'তুমি পাপ ছাড়ো'
এরপর তিনি বললেন আরো-
বৎস! ' ইলম হলো এক 'নূর' আল্লাহ তা'আলার!
পাপীদের দেয়া হয় না এই নূর উপহার!"
আলসেমি কে না বলো!
" এসেছে গ্রীস্ম; তুমি বলো, ‘আহ! খরতাপে পুড়ে যাই!
এমন গরমে কিভাবে পড়ার ফুরসত বলো পাই?’
শীত ঋতু এলে বলো, ‘আহা এই হিম শীতলের মাসে,
কাঁথা মুড়ি দিয়ে কি পড়ার চিন্তা মাথায় আসে?’
শরৎ ঋতুর উদাসী পরশে তুমি হউ ভুলোমনা,
পড়ার টেবিলে আনমনা হয়ে করে যাও কল্পনা।
বসন্ত এলো, বেশ! চারিদিকে রূপের মাধুরী দেখে-
প্রকৃতির প্রেমে পড়ে যাও তুমি পড়াশোনা সব রেখে।
এভাবেই যদি বন্ধু তোমার সারাটি বছর কাটে;
বলোতো তাহলে জ্ঞান আহরণে বসবে কখন পাঠে।”
নোট করো পড়ার সময়।
“ধরো কোন এক শিকারী শিকার করতে গিয়েছে বনে
একটা হরিণ শিকার করলো অতীব সংগোপনে
শিকারী ভাবলো, পেয়েছি এবার পালায় কিভাবে দেখি!
এদিকে সুযোগে পালালো হরিণ; শিকারী অবাক, ‘এ কি'!
অথচ শিকারী শিকার পেয়েই ভালো করে যদি বাঁধে-
অনেক আশার হরিণটা তার পালাতো কি আর সাধে?
তুমিও তেমনি জ্ঞানের শিকারী, জ্ঞানকে শিকার করে
লেখার বাঁধনে আটকিয়ে নাও মনের খাঁচায় ভরে
অন্যথা সেই জানা জিনিস্টা পালিয়েই যদি যায়
শিকারীর মতো তুমিও করবে বৃথা শুধু হায় হায়!”
ক্রেডিটঃ শেষরাত্রির গল্পগুলো - আব্দুল্লাহ মাহমুদ নজীব
Comments
Post a Comment