ChatGPT কি? চ্যাটজিপিটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এর একটি টুল যা কোন প্রশ্ন করলে প্রায় রিয়েল মানুষের ন্যায় উত্তর দিতে পারে। এটা ব্যবহার করতে হলে এই ওয়েবসাইটে যেতে হবেঃ https://chat.openai.com/ এই ওয়েবসাইটে গিয়ে সাইন আপ ও সাইন ইন করে এর বেসিক ভার্সন ব্যবহার করা যায়। প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতে হলে সাবস্ক্রিপশন কিনতে হয়। চ্যাটজিপিটি র সীমাবদ্ধতা চ্যাঁটজিপিটি র কিছু সীমাবদ্ধতা আছে যেগুলো মনে রাখা উচিত। এটা দিয়ে লেখা যেকোন প্রবন্ধ কোন প্রকাশনায় ছাপানো বা ডিগ্রীর অংশ হিসেবে জমা দেয়া যাবে না কেননা এটা এআই দিয়ে লেখা কিনা তা ধরে ফেলা সম্ভব। তাছাড়া এটি এমন কিছু লেখা বা তথ্য উপস্থাপন করতে পারে যা বিষয়টির সাথে সম্পর্কিত কিন্তু শিক্ষার্থীর এসাইনমেন্ট টপিকের সাথে সম্পর্কিত নাও হতে পারে। অথবা শিক্ষার্থী যে ক্রমানুযায়ী চায় বা সঠিক মনে করে সেরকমভাবে সাজানো নাও আসতে পারে। অথবা প্রয়োজনের চেয়ে কম বা বেশি লেখা উপস্থাপন করতে পারে। তাই চ্যাটজিপিটির দেয়া উত্তর পরিক্ষার খাতায় বা এসাইনমেন্টে হুবহু কপি করলে ভুল হওয়ার বা ধরা পড়ার সম্ভাবনা থাকে। সুতরাং চ্যাটজিপিট...
Personal Writings and Compilations that the author thinks worth sharing!!