ডেস্টিনি ও যুবকের পর এসপিসি, আরএসটি, এলটি, রিংআইডি, এমটিএফইঃ এমএলএম কোম্পানী বনাম পিরামিড/পঞ্জি স্কিম
অনলাইনে আর্থিক লেনদেন সহজ ও প্রযুক্তির ব্যবহারের প্রসারের কারণে প্রচুর অনলাইন বেটিং/জুয়া, ফরেক্স/ক্রিপ্টো ট্রেডিং ইত্যাদিসহ নানা ধরণের ব্যবসার উদ্ভব ঘটেছে। এগুলোর মধ্যে কিছু আছে পঞ্জি অথবা পিরামিড স্কিম। এই পোস্টে আলোচনা করা হয়েছে বহুল পরিচিত এসপিসি, আরএসটি, এলটি, রিংআইডি, এমটিএফই ইত্যাদির প্রকৃতি নিয়ে। আমাদের দেশের এসপিসি, আরএসটি, এলটি, রিংআইডি ইত্যাদি মূলত পিরামিড স্কিম। অনেকে এগুলোকে মাল্টিলেভেল মার্কেটিং প্রতিষ্ঠান বলেন। বাংলাদেশে সম্প্রতি বহুল আলোচিত এমটিএফই হচ্ছে একটি পঞ্জি স্কিম। পিরামিড স্কিম (Pyramid Schemes) পিরামিড স্কিম হল একটা ব্যবসা কাঠামো (Business Model) যেখানে অংশগ্রহণকারী/সদস্যদেরকে নতুন সদস্য আনার /ভর্তি করার বিপরীতে অর্থ / সেবা দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়। অর্থাৎ এখানে যে আয় আসে তা আসে নতুন সদস্য আনার পুরস্কার হিসেবে, কোন বিনিয়োগ এর মুনাফা/রিটার্ন বা পণ্য/সেবা বিক্রয়ের কমিশন হিসেবে নয়। যতদিন নতুন সদস্যদের কাছ থেকে প্রাপ্ত অর্থ কমিশন হিসেবে বণ্টিত অর্থের চেয়ে বেশি হবে ততদিন এটা টিকে থাকবে। অধিকাংশ ক্ষেত্রেই অসৎ উদ্যোক...