Skip to main content

Posts

Showing posts from August, 2022

করোনাকালে সীমিত আকারে বিয়ে - সহজ বিয়ে

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব হলো বিশ্বব্যাপী । প্রথম শণাক্ত হলো চীনের উহানে। পৃথিবী মনে হয় প্রথমবারের মত লকডাউন ( Lockdown ) শব্দযুগলটির সাথে পরিচিত হলো। যা প্রথম শুরু হলো চীনের উহানে। ভয়ংকর ও নতুন এ ভাইরাসজনিত রোগের ভাল কোন চিকিৎসা না থাকায় স্বল্পমেয়াদী ও তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে লকডাউন ছাড়া বোধহয় ভাল ও বিকল্প কোন উপায়ও ছিলনা করোনাভাইরাস বিস্তার ঠেকানোর। তাই ভাইরাস বিস্তার বাড়ার সাথে সাথেই প্রায় সবদেশে লকডাউন শুরু হল। শিক্ষাপ্রতিষ্ঠান, অধিকাংশ সরকারি ও অনেক বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ হল বা “বাড়ি/বাসা থেকে কাজ”/ “ Work from Home ” এর ভিত্তিতে চলতে লাগলো। তাই মানুষের অবসরের ব্যাপ্তি বেড়ে গেল।  সেই সাথে বেড়ে গেল বিয়ের ধুম। এক্ষেত্রে করোনাকালীন ও পরবর্তী অনিশ্চয়তার ফলে মানুষের বাস্তববোধ প্রভাবকের কাজ করেছে। ফলাফল এই দাঁড়াল যে, এই কোভিডকালে বিয়ের সংখ্যা এত বেশি, বোধহয় কখনো এই একই সময়ব্যাপী এতসঙ্খ্যক বিয়ে হয়নি। 114825710 © creativecommonsstockphotos | Dreamstime.com করোনাকালে বিয়ে হয়েছে সীমিত আকারে। স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব বজায় রাখার বাধ্যবাধকতা এর প্রধান কারণ । তাই অধ...