Skip to main content

Posts

Showing posts from November, 2025

মিডিয়ার শব্দচয়ন ও শব্দের সাথে পরিচয়ের যোগ

  খেয়াল করে দেখেছেন শব্দের সাথে মানুষকে বা গ্রুপ অফ মানুষকে ট্যাগ করা হয়। যেমন জঙ্গি কথাটা শুনলে আপনার কার কথা ভেসে উঠে? একটা স্পেসিফিক গ্রুপ এর কথা তাই না? আর দুর্বৃত্ত শব্দ বলা হলে কিন্তু এরকম কোন স্পেসিফিক ব্যক্তি বা গ্রুপের কথা মাথায় আসে না । অথচ এদের কাজ এর মধ্যে কোন পার্থক্য আছে? একই কাজের জন্য আলাদা আলাদা নাম দেয় কেন মিডিয়া? একই কাজ । কিন্তু মিডিয়ার শব্দচয়ন ভিন্ন। শব্দদ্বয় শোনার পর মানুষের ইন্টারনাল ইমোশনাল রেস্পন্স এর মাত্রাও ভিন্ন।

বিজ্ঞান এক সমতায়ন শক্তি

  নোবেল জয়ী ওমর এম ইয়াঘি বলেছেন যে বিজ্ঞান হল অন্যতম  সমতায়ন শক্তি। একসময় চরম সংকটে জীবনযাপন করা ও চরম সংগ্রামের মধ্য দিয়ে যাওয়া ব্যক্তি হয়েছেন নামকরা রসায়নবিদ। পেলেন নোবেল পুরস্কার।  তবে বিজ্ঞান এর এই ভূমিকা  শুধু গবেষক হওয়ার মধ্যে সীমাবদ্ধ না। আপনি সময়োপযোগী যে কোন দক্ষতা অর্জন করেই এই সুবিধা নিতে পারবেন। বড় কিছু করে ফেলতে পারবেন।  আমি বলব যাদের জীবনে বড় কিছু করার আকাঙ্ক্ষা আছে তাদেরই উচিত দক্ষতা অর্জনে মনোযোগী হওয়া ।