Skip to main content

Posts

Showing posts from June, 2022

Sustainability Initiatives of Indian Premier League Teams (Royal Challengers Bangalore, Delhi Capitals)

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) এর একটা দল/ফ্রাঞ্চাইজ হল রয়াল চ্যাল্লেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। তাদের একটা ভিডিও তে দেখলাম যে তারা ২০১১ সাল থেকে সাস্টেইনেবিলিটি ক্যাম্পেইন করে আসছে। যেমন এর অংশ হিসেবে তারা ৮ মে এর ম্যাচ এ সবুজ জার্সি পরে খেলছে। তাছাড়াও ভিডিওটিতে কিছু বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য চেষ্টা করা হয়েছে। যেমনঃ প্লাস্টিক ব্যবহার কমানো, পানির অপচয় রোধ করা, হাঁটা ও সাইকেল ব্যবহার বাড়ানো, পারিপার্শ্বিক জায়গা পরিস্কার রাখা ইত্যাদি।  তাছাড়া দিল্লী ক্যাপিটালস এর শেয়ার করা কিছু ছবিতে একদিন দেখলাম তাদের বৃক্ষরোপণ ক্যাম্পেইন, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান এর কথা। আমার মনে হয় ক্রিকেটারদের (সেলিব্রিটি মাত্রই) যেহেতু বড় ফ্যান বেজ থাকে তাছাড়া এই শহর/অঞ্চল ভিত্তিক দলগুলোরও বিশেষ করে অঞ্চল্ভিত্তিক বড় দর্শক ও ফ্যান বেজ থাকে, সচেতনতা তৈরিতে এই উদ্যোগগুলো বড় ভূমিকা রাখতে পারে। তাই বিপিএল এর দলগুলোর পক্ষ থেকেও এধরনের উদ্যোগ নেয়া উচিত। বিসিবি র ও উচিত এ ব্যাপারে দলগুলোর মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে এ ব্যাপারে উৎসাহিত করা।  Reference RCB Players on Climate Change and Go Green In...