গ ইউনিট, ঢাকা বিশ্ববিদ্যালয় - লক্ষ্য যাঁদের বিবিএ -হাবিবা সিদ্দিকা, স্বপ্ন নিয়ে- প্রথম আলো ( ২৫ আগস্ট ২০১৩)
এইচএসসির ফল বেরিয়েছে আগস্টের প্রথম সপ্তাহে। এখন সব শিক্ষার্থী ব্যস্ত উচ্চশিক্ষার প্রস্তুতি নিয়ে। এই সময়টাই তাঁদের জীবন গড়ে নেওয়ার উপযুক্ত সময়। বাণিজ্য বিভাগের বেশির ভাগ শিক্ষার্থীর লক্ষ্য থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ। আসন সীমিত থাকায় প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য রীতিমতো যুদ্ধ করতে হয় শিক্ষার্থীদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা অনুষদের বিভিন্ন বিভাগে ভর্তির জন্য লড়তে হয় গ ইউনিটের ভর্তি পরীক্ষায়। এবারের যাঁরা পরীক্ষার্থী, তাঁদের দিকনির্দেশনা দেওয়ার জন্য গ ইউনিটে গতবারের ভর্তি পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী তিনজন দিলেন বেশ কিছু পরামর্শ।ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুখোমুখি এক আলোচনায় প্রথমেই বলতে শুরু করলেন ২০১২ সালের গ ইউনিট ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী জানে আলম। তিনি ঢাকার মিরপুর বাংলা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং ঢাকা কমার্স কলেজ থেকে এইচএসসি পাস করেছেন।জানে আলম বলেন, ‘গ ইউনিটে ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা হয়। তবে মেধা তালিকা তৈরির ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ থেকে নেওয়া...